সীমান্ত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী অনিক চন্দ্র পাল মারা গেছেন বলে জানা গেছে। পুরান ঢাকার একটি মেসে, ঝুলন্ত অবস্থায় রুমমেটরা তাকে, উদ্ধার করে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অনিক চন্দ্র পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না এবং পড়াশোনার পাশাপাশি তিনি নানা ধরনের আর্থিক সংকটের মধ্যে ছিলেন।
এদিকে, অনিকের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে হাসপাতাল, পরিবার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।