• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

আনসার ভিডিপি প্রশিক্ষকের অশোভন আচার-আচরণে সাংবাদিক লাঞ্চিত

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কটিয়াদিতে সাংবাদিক পিঠাইয়া আসছি: অষ্টগ্রামে আনসার ভিডিপি প্রশিক্ষকের অশোভন আচরণে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক অপমানজনক আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মাহবুব আলম। তাদের অভিযোগ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন—
“আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন? কটিয়াদিতে সাংবাদিক পিঠাইয়া আসছি।”

তার এই বক্তব্যে সরকারি অফিসকেই ব্যক্তিগত বেডরুম বানানোর কুরুচিপূর্ণ ইঙ্গিত মেলে বলে জানান সাংবাদিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মিয়া কটিয়াদিতে দায়িত্বে থাকাকালীন সময়েও নানা অনিয়ম ও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি তিনি নিজেই স্বীকার করেছেন, কটিয়াদিতে সাংবাদিকদের ওপর হামলার একটি ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।

অভিযোগ প্রসঙ্গে জেলা আনসার ভিডিপি কমান্ডার জানান, তিনি বিষয়টি জানেন তবে ব্যস্ততার কারণে পদক্ষেপ নিতে পারেননি। অপরদিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার প্রশিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন—
“আপনারা লিখিত অভিযোগ দিন, আমি বিষয়টি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে জানাব। এখানে আমি সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাটির ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। স্থানীয়রা পরিস্থিতি সামাল দিলেও সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সচেতন মহলের মতে, একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার মুখে এ ধরনের বক্তব্য শুধু অশোভনই নয়, বরং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির ইঙ্গিত বহন করে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd