• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আন্দোলনরত ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ

দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নেতৃবৃন্দের দৃঢ় ঘোষণা খুলনা | সোমবার, ১ ডিসেম্বর খুলনার ঐতিহাসিক বাবরী চত্বর (শিববাড়ী মোড়) প্রাঙ্গণে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে বৃহৎ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বাধীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ৮ দলের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী সময় থেকে কিছু গোষ্ঠী চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করছে। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় দল দৃঢ় অবস্থানে থাকবে।সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বলেন, “গুন্ডামি করে বা সেন্টার দখল করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। জনগণ এবার জেগে উঠেছে।তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিভিন্ন মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দুই শক্তির উদ্ভব হয়েছে— ৭২’র বাকশালপন্থি ও ২০২৪ সালের বিপ্লবপন্থি।” তিনি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন।
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “ফ্যাসিবাদী শাসন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ৮ দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে।বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার বলেন, সংস্কারবিরোধীদের জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। তিনি শরীয়াহভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে বক্তব্য রাখেন।খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, “আল্লাহর আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান জাতীয় নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ডে আয়োজনে সরকারের ভূমিকার প্রতি জোর দেন।
বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, “দেশদ্রোহী ও দালালচক্রের বিরুদ্ধে জনগণ এবার ঐক্যবদ্ধ।সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, ৮ দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দাবি করেন, ঐক্য অটুট থাকলে আগামী সংসদে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথ সুগম হবে।
সমাবেশে কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশনা এবং বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd