• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সিংগাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন

আমরা চাই জনগণের ভোটে এমপি– -মাহবুবুর রহমান

Reporter Name / ২৮১ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলা বাংলাদেশে এই শ্লোগানকে সামনে রেখে বিশাল উৎসাহ উদ্দীপনার মাঝে অর্ধশতাধিক স্পিডবোর্ডের বহর নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। হাজার হাজার জনসাধারণের ভালবাসায় শিক্ত হয়েছেন তিনি। ফুলেল শুভেচ্ছা জানান তাহিরপুরের জনসাধারণ।শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা করেন তিনি।
সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পুরণ হবে, আমরা চাই জনগণের ভোটে এমপি। পিআর পদ্ধতি জনগণ চায় না। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য মো. সেনোয়ার হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd