• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour

আমরা নিলে চাঁদা অন্যরা নিলে হাদিয়া নীলফামারীতে বেগম খালেদা জিয়ার ভাগিনা তুহিন

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ্, নীলফামারী জেলা প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদগার নিয়ে ব্যস্ত।
এখন বলে বিএনপি নাকি চাঁদাবাজি করছে। বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন)।

শনিবার ১৭ মে, নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর হোসেন সরকার পৌর বিএনপি।
তুহিন বলেন,আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান কোনো একটি বিশেষ দলের লোকজন দখল করে রেখেছে। এসব দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’
ইঞ্জিনিয়ার তুহিন আরও বলেন, ‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে, অথচ আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। বাস্তবে তারা এখনো বৈষম্য দূর করতে পারেননি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আজকে যখন সরকার সংস্কারের কথা বলছে, তখন মনে করিয়ে দিতে চাই যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব পেশ করেছেন। আমরা শুরু থেকেই দেশের গণতান্ত্রিক চর্চা ও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন একটি দল গনতান্ত্রিক ভাবে নিষিদ্ধ হয়েছে, আমরা চাই না আরো কোন দল গনতান্ত্রিক ভাবে নিষিদ্ধ হোক। নিষিদ্ধ দলের কিছু কর্মী ভালো থাকিল কিন্তু তাদের নেতার খারাপ কার্যকলাপের কারণে রাজনৈতিক ভাবে তাঁরাও নিষিদ্ধ।
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সরকার দ্রুত নির্বাচনি ম্যাপ ঘোষণা করুক। দেশের জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অভ্যন্তরে নানা ধরনের চিন্তাধারা এবং বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। কিছু মহল বিএনপির বিরুদ্ধে শুধু বিষোদগারে ব্যস্ত।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম,
স্বেচ্ছাসেবক দল,যুবদল , ছাত্রদল তাতী দল, মহিলা দল,পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি পন্থী নেতারাসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd