• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের বিভিন্ন রাস্তাপাকা করণ কাজের শুভ উদ্বোধন করলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গোবিন্দল উপজেলা সড়ক হতে বলধারা ইউপি অফিস ভায়া জইল্যা সড়ক ও গোবিন্দল পৌরসভার শেষ মাথা হতে ধাইরাপাড়া সড়ক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা নির্বাহি প্রকৌশলী মো.জামাল উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ.গোলাম সামদানি,সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন প্রমুখ। পরে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ উপলক্ষে গোবিন্দল ভোর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত বলেন,আমি সবার এমপি যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও এমপি। সকল ভেদাভেদ ভূলে গিয়ে আমাকে সকলে মিলে সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে এলাকা উন্নয়ন করা সম্ভব। তিনি আরো বলেন,আমরা উন্নয়নের রাজনীতি করি,আমরা মানুষকে ধোকা দিতে জানি না। আমার প্রয়াত বাবাও দেয়নি আমিও দিবো না। আমি যেটি পারবো তাই করব। এ সময় সদর ইউনিয়নে প্রায় ১৪ কোটি টাকা উন্নয়ন কাজের বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি। আপনারা পাশে থাকলে গোবিন্দল এলাকার চেহারা পাল্টিয়ে দিবো। জ্বালানি তেল প্রসঙ্গে তিনি বলেন,তেলের দাম বাড়ানো হয়নি পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করা হয়েছে। এসময় জেলা ছত্রদলের সাবেক, যুগ্ন সাধারন সম্পাদক ও অ্যাড.মো.রুবেল হোসেনের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্যে দেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মো.খলিলুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আব্দুর রহিম,গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.কাউসার আহমেদ,স্থানীয় মরুব্বী শরিফ দেওয়ান মো.হাফেজ আবুল হাসান,মোসলেম পোদ্দার,আবুল হোসেন,মো.উজ্জ্বল মিয়া,মালেক, প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন,,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব মো.ইসমাইল হোসেন,উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক অ্যাড.মো.দ্বীন ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সফিকুল ইসলাম সফিক,উপজেলা কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক মো.বাবুল হোসেন,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আশরাফ,বিএনপি নেতা অ্যাড.জাহিদুর রহমান বিশ্বাস,সেরশাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd