• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা আমির হোসেন বাদল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:

মঙ্গলবার বেলা ১১টায় উলিপুর উপজেলা হলরুমে উলিপুরের দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ ও ইউনিয়নের তহশিলদারদের নিয়ে সরকারি মৌজা ফি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের অহেদুল ইসলাম, উলিপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া ও পান্ডুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ। সভায় দলিলে সরকারি মূল্য নির্ধারণের জন্য মৌজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বলেন, সরকার যেমন কোনো রাজস্ব থেকে বঞ্চিত না হয়, পাশাপাশি ভূমি মালিকগণও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সে কারণে জমির ক্লাস্টারভিত্তিক প্ল্যান তৈরি করে আগামী সাত দিনের মধ্যে তহশিলদার ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে পরামর্শপূর্বক প্রদানের জন্য স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ প্রদান করেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব অহেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd