• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ

ওয়াল্ড ভিশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

Reporter Name / ৬০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা হলরুমে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও অফিস বেইসের নিগার তাসফিয়ার সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি এম এ মতিন,
ইয়ং প্রফেশনাল এডভোকেসি’র বিজয়া চিসিম, শিক্ষক সুলেমান আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রেসক্লােবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র ১৫০ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের জন্মদিবস উপলক্ষে তাদের নিয়ে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তা অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের জ্ঞান, বুদ্ধি ও বিদ্যা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd