মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল বাসেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এবং এএসআই জ্যোতিষ চন্দ্র রায়ের পরিকল্পনায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে নন্দুয়ার ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে মিরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল বাসেদকে আটক করা হয়।
আটক মোঃ আব্দুল বাসেদ (৪০) রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।