• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ কংস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

কংস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরকোণা ইউনিয়নে কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কংস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd