• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ কংস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা আর্ট কলেজের ২০০২–২০০৩ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতা, বিশিষ্ট ভাস্কর গোবিন্দ লাল দাস-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ লাল দাস গতো ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ৪ মাস ১৩ দিন। ২৪ সেপ্টেম্বর সহপাঠী সাবিনা রহমান ঋতুর মাধ্যমে এ সংবাদ জানার পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস সরাসরি চন্দ্রশেখর দাসের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন। গোবিন্দ লাল দাস একজন ভাস্কর শিল্পী হিসেবে শিল্প ও সৃষ্টিশীলতার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার ছাত্র জীবনে প্রয়াত গোবিন্দলাল দাসের সঙ্গে দুর্গা পূজার প্রতিমার কাজ করেছিলেন। তাই তিনি এই শিল্পীর মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা জানান। এবং
তাঁর প্রয়াণে শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দুই সন্তান মেয়ে তাপসী রাণী দাস ও পুত্র চিত্রশিল্পী  চন্দ্রশেখর দাস, পুত্রবধূ সুবর্ণা রাণী দাস এবং ছেলের ঘরে দুই নাতি রুদ্র শেখর দাস ও ব্রুব শেখর দাসসহ  এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা আর্ট কলেজের ২০০২–২০০৩ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সহপাঠীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এ কঠিন সময়ে বন্ধু চন্দ্রশেখর দাসের পাশে থেকে খোঁজখবর রাখার জন্য। শোকবার্তায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, অসুস্থতার কারণে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও তিনি দূর থেকে বন্ধুর পরিবারের পাশে রয়েছেন এবং সকল সহপাঠীকেও মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।- প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd