• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

কটিয়াদীতে দেশীয় অস্ত্রও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রতন, ঘোষ কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ দুজনকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
১৬ই জুলাই দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের স্বনির্ভর মোড় এলাকায়, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চরঝাকালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন এর ছেলে মোঃ শামীম মিয়া (৩২)এবং একই গ্রামের মোঃ আরমান মিয়া (২২)।
পুলিশ জানায় অভিযানের সময় শামীমের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ১১ টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ১৭ই জুলাই কটিয়াদী মডেল থানার পুলিশ জানান গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কটিয়াদী মডেল থানার (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে এবং মাদক বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd