• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন লালমনিরহাট-১ আসনের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন পরিদর্শনের সুযোগ নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

কবিতা: অভাগীর ভাইফোঁটা

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কলমে: চন্দনা রানী

অভাগী রাস্তার পাশে একটি বট গাছের তলায় বসে বসে কাঁদছে,
চারিদিকে উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ।
কারো ভাই আসছে দিদির বাড়িতে
আবার কেউ যাচ্ছে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন‍্য বাপের বাড়ি।
এ দৃশ্যগুলো যতই চোখে পড়ে ততই
অভাগীর কান্নায় বুক ফেটে যায়।
অঝোরে কাঁদতে থাকে।
বারবার মনে পরে চিরতরে হারিয়ে যাওয়া সেই ভাইটির কথা।
প্রতিবছর যে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে,
যমের দুয়ারে কাঁটা দিত
আজ সেই ভাইটি নেই।
ভাইয়ের স্মৃতিটুকু বুকে জড়িয়ে
ভেসে যাচ্ছে নয়ন জলে।
কেউ ভাই থাকতেও ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারে না, যাদের বোন নেই তারা বুঝে ভাইফোঁটার বেদনা।
কতজনে এই দিনটার জন‍্য বোনের হাতে ফোঁটা নেওয়ার অপেক্ষায় পথ চেয়ে থাকে।
কতজনে নীরবে কাঁদে।
কেউ কেউ করে অনুশোচনা।
আমার পক্ষ থেকে পৃথিবীর সকল ভাইদের জানাই শুভকামনা।
আমি একজন বোন হয়ে
ফোঁটা দিলাম সবার কপালে।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা…
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দেই আমার ভাইকে ফোঁটা।

ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক বিশ্বের প্রতিটি ভাই বোনের সম্পর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd