• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ

কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কলমে: রোজিনা খাতুন

একটা সময় অনেক ভালবাসতাম তোমাকে।
আজও বাসিনা এমনটাও কিন্তু না।
হয়তো আগের থেকেও বেশি ভালবাসি।
অনেক বেশি ভালবাসি।

কিন্তু জানতো প্রিয়-
সেই আগের মতো পাগলামি করা ছেড়ে দিয়েছি।
আজও তোমাকে দেখার তীব্র নেশা দুচোখে,
আজও তোমার টানে ছটফট করি,
আজও তোমার শূন্যতা অনুভব করি।

আমাদের প্রিয় মুহূর্ত গুলো,
প্রিয় জায়গাগুলো একেবারে নিস্তব্দ
মনে হয় একযুগ ধরে কেউ যত্ন করে রেখে দিয়েছে।
আজও বসি একাকী খালি পায়ে।

আজও স্মৃতিরা দল বেধে তাড়া করে আমাকে
চোখজোড়া কেমন ঝাপসা হয়ে আসে,
আনমনে দু,ফোটা জলও গড়িয়ে পড়ে,
নিজেকে সামলানোর প্রাণপন চেষ্টা করি।
কিন্তু বিশ্বাস করো প্রিয়,পারিনা।

কতক্ষণ যে দুহাত দিয়ে মুখ চেপে কান্নাকরি তার হিসাব দিতে পারবো না
গলার নিচে কেমন আটকে আসে
নিঃশব্দে কান্না করা খুব কষ্ট হয়, জানতো।
খুব কষ্ট হয়।

সব থেকে বেশি কষ্ট হয় কখন জানো?
যখন নিজেকে নিজের সামলাতে হয়।
নিজের চোখের পানি নিজের মুছে নিতে হয়
কান্না লুকিয়ে হাসতে হয়।

তুমি কোনদিনও জানবে না
আমি বলে কেউ একজন আছি
যে তোমাকে আজও প্রচণ্ড ভালবাসি।
কোনদিন জানবেও না।
থেকে যাবো আড়ালে
কেঁদে যাবো আধারে।

তুমি হীন কতটা কষ্টে কাটে আমার জীবন
কিভাবে থাকবো বলো বেঁচে এই মায়ার ভূবণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd