• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

কবিতাঃ একটা সুন্দর পৃথিবী চাই

Reporter Name / ৬৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কলমেঃ  কে কে রায় অঞ্জন

 

আমি এমন একটা বাসযোগ‍্য পৃথিবী চাই 

যেখানে হানাহানি কানাকানি মারামারি নাই।

দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?

আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি,যেখানে কোন মানুষ নিরান্ন থাকবেনা।

আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে আর কোন মানুষ খুন হবেনা।

দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?

আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে আর কোন মা -বোনদের বিবস্ত্র হতে হবেনা।

আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হবেনা।

দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?

আমি এমন একটা বাসযোগ‍্য পৃথিবী চাই,

যেখানে আর কোন নিরীহ পথচারীর রক্তে রাজপথ রঞ্জিত হবেনা।

যেখানে জনগনের কষ্টে অর্জিত টাকার সম্পদ বিনষ্ট হবেনা।

দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?

আমি এমন একটা বাসযোগ‍্য পৃথিবী চাই,

যেখানে কলম হবে হাতিয়ার বই হবে আন্দোলন ;

যেখানে জাত পাত ভূলে গিয়ে থামবে সব গন্ডগোল।

দেবে ভাই আমায় এমন একটা বাসযোগ‍্য পৃথিবী?

যেখানে ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফোটাব ফুল,

যেখানে হাতে হাত রেখে ভেঙ্গে দেব সব ভূল।

দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd