লেখক: মোঃ রায়হান পারভেজ নয়ন
দোষ দিবে কারে, বোকা তুই ওরে,
নিজের দোষটা দেখিস না রে।
বাড়ে যখন গরু-ছাগলের দাম,
তখন তো করিস না কোনো বদনাম।
যা হচ্ছে হতে দে, থাক তুই চুপ,
এই দেশে বাড়ে দাম খুব আর খুপ।
বলতে গেলে হবে দোষ, পড়বে গায়ে দাগ,
সত্য কথা বললেই জোটে গায়ে রাগ।
টাকা নাই, আহামরি শখ যে কতো,
খরচের ব্যাগ হাতে, গৃহিণী দেখেনাতো।
দাম বাড়ে নিত্যপণ্যের, বাড়ে মনের জ্বালা,
মুখ খুললেই দোষী হবি, গালি দেব শালা।
তেলের দামে হবে মিছিল, দুদিন পরে শেষ,
এইভাবেই তো চলে আমার সোনার বাংলাদেশ।
আমার লেখাও বন্ধ হবে, আমিও হবো ক্লান্ত,
সবাই চলবে সবার মতো, হবে সবাই শান্ত।