মোঃ জাবেদুল ইসলাম
এই দুনিয়ায় মানুষ গুলো,
কঠিন স্বার্থপর।
স্বার্থের জন্য হয় আপন,
স্বার্থ ফুরালে পর।।
আপন করে ভাবি তারে,
বুকে জড়িয়ে ধরি।
ভালবাসা দেই সব তারে,
আপন মনে করি।
আমার ভালোবাসা নিয়ে,
আমায় আঘাত করে।
আমার নামে কুৎসা রটায়
ঘৃণায় যায় সে মরে।
আমরা মানুষ আজব দুনিয়ায়,
আজব করি বাস।
একটুখানি স্বার্থের জন্য,
মোরা করি সর্বনাশ।
নিজের স্বার্থ বড় মনে,
দেখি সব সময়।
পরের স্বার্থ দেখি মোরা,
দেখি যেন অসময়।
টাকা পয়সা ধন দৌলত,
আছে অনেক যার।
আদর সোহাগ ভালোবাসা,
হয় বেশি করে তার।
স্বার্থের জন্য মানুষগুলো সব
আপন মনে হয়।
স্বার্থ ফুরালে এই দুনিয়ায়,
কেউ কারোর নয়।।
স্বার্থ নিয়ে এই দুনিয়ায়,
মানুষ কাছে আসে।
স্বার্থ ফুরালে এই মানুষে,
থাকে না আর পাশে।
এই দুনিয়ায় মানুষ গুলো,
কঠিন স্বার্থপর।
স্বার্থের জন্য হয় আপন,
স্বার্থ ফুরালে পর।।