• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‎কিশোরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হাজার মানুষ

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
‎
‎কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায়,দরিদ্র ও অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের হয়বতনগর এলাকার মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‎
‎সেনাসদরের নির্দেশে ১৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় ক্যাম্পে।
‎
‎সেবা নিতে আসা অনেকেই বলেন,সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয়, কিন্তু সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ক্যাম্পটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল,দ্রুতসেবা প্রদান এবং যত্নশীল আচরণে ভরপুর। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
‎
‎অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ জন রোগীকে সেবা দেওয়া,কিন্তু মানুষের বিপুল উপস্থিতির কারণে তা আরও অনেক বেশি হয়ে গেছে।
‎
‎কিশোরগঞ্জ জেলা সিও লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহাম্মেদ এর পক্ষ থেকে জানানো হয়,সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd