• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপু‌রে নৌকা ডু‌বি‌তে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধর্মপাশায় শিয়ালের আক্রমণে ১০–১৫ জন আহত, এলাকায় আতঙ্ক

কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৯ শে জুলাই বুধবার কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বানিয়াগ্রাম আচমিতা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হালিমা আক্তার অন্তরা -(২৭)নামে এক নারী। তিনি নরসিংদী জেলার মনোহরদীর উপজেলার বরচাপা ইউনিয়নের বীরমাইজদি গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, কটিয়াদী মডেল থানার পিছনে জিল্লু- অন্তরা দম্পতি ভাড়াটে বাসায় বসবাস করতেন। প্রায় চার বছর বসবাসরত অবস্থায় জিল্লুর রহমানও তার স্ত্রী অন্তরা এবং বাজারের কতক সহযোগী নিয়ে পার্শ্ববর্তী বাসার, এক অসহায় বৃদ্ধও শারীরিক প্রতিবন্ধী মাহমুদা আক্তার কে সরকারি ভাবে হুইল চেয়ার পাওয়ার আশ্বাস দিয়ে প্রতিবন্দীর বাসার জায়গা প্রতারণাপূর্বক রেজিস্ট্রি মূলে লিখে নিয়ে যায়। এ ব্যপারে মাহমুদার ভাই সাউফুল্লাহ বাদী হয়ে, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর লিগাল এইড অফিস কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করে, যার মামলা নং ২৯৩ /২৬। গত ২৯ শে জুলাই ২০২৬ তারিখে লিগ্যাল এইডে মামলার তারিখ থাকায়, সেই মামলার হাজিরা দিয়ে কিশোরগঞ্জ থেকে তার নিহত স্বামী জিল্লুরের ভগ্নিপতি সহ অন্তরা কটিয়াদীতে ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটো রিক্সায় কটিয়াদী যাওয়ার পথে বিপড়ীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মারাত্মকভাবে চাপা দেয়। এতে অটো রিক্সায় থাকা অন্তরা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
হাইওয়ে পুলিশ ইন চার্জ এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনাটি নিশ্চিত করে জানান ঘাতক যানবাহনটি সনাক্ত করার চেষ্টা চলছে।
অপরদিকে নিহত অন্তরার পরিবার সূত্রে জানা যায় তার স্বামী কটিয়াদী বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জিল্লুর রহমান গত মে মাসে রহস্যজনক নিখোঁজ হন। নিখুঁজের কয়েকদিন পর ১৮ ই মে কটিয়াদী বাজারের ভোগপাড়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য যে অন্তরার স্বামী জিল্লুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কটিয়াদী মডেল থানায় মামলা করা হলে ৭২ দিনেও প্রকৃত আসামিকে সনাক্ত করতে না পারায় পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তদন্ত করছে।
কটিয়াদী পৌর সদরের দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এই দম্পতির, অকাল প্রয়াণে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে তাদের দুই সন্তান -ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাইমা এবং তৃতীয় শ্রেণীর ছাত্র জিহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd