• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’

নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বহুমূখী উন্নয়ল কর্তৃপক্ষ (বিএমডিএ) চলতি আমন ধানে সেচ কাজের জন্য ডিলারদের নিকট প্রায় অর্ধকোটি টাকার ভূগর্ভস্থ পানি বিক্রি করেছে। সোমবার একই দিনে এ পরিমান টাকার পানি বিক্রির তথ্যটি নিশ্চিত করেছেন বিএমডিএ নিয়ামতপুর জোনের কোষাধ্যক্ষ মাহবুব রহমান। এ দিন নিয়ামতপুর বিএমডিএ ভূগর্ভস্থ পানি বিক্রি করেছে ৪২ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকার।
জানা যায়, খরা মোকাবেলায় সেচ কাজের জন্য উপজেলায় চালু রয়েছে ৬০৩ টি গভীর নলকূপ। উপজেলায় এবার ৩০ হাজার ৪শ ৪০ হেক্টর জমিতে আমনের চাষ হলেও গভীর নলকূপের আওতায় আমনের চাষ হয়েছে প্রায় ১৭ হাজার ৯শ ৫ হেক্টর জমিতে। অনাবৃষ্টির কারনে এসকল জমিতে সেচ দিতে প্রতি ঘন্টায় গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে হাজার হাজার কিউসেক। ফলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। বিকল হয়ে পড়ছে এ এলাকার হ্যন্ড টিউবয়েল। অভিযোগ রয়েছে অনেক ডিপ টিউবয়েলে পানিও উঠছেনা ঠিকমত।
বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি উত্তোলনের বিষয়ে কয়েকজন মন্তব্য করেন, যে ভাবে সেচের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে, এমনটা চলতে থাকলে অচিরেই বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকট সৃষ্টি হবে।
সরেজমিনে বিএমডিএ অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন ভেন্ডিং ডিলার পানি ক্রয়ের পে-অর্ডার নিয়ে অপেক্ষা করছেন। তাদের কারো কারো হাতে দেখা গেলা ৫০ হাজার টাকার আবার কারো হাতে ১লক্ষ থেকে দেড় লক্ষ টাকার বিএমডিএর অনূকুলে রূপালী বাংকের পে-অর্ডার। এভাবেই ডিলাররা ব্যাংকে টাকা জমা দিয়ে পে-অর্ডারের মাধ্যমে বিএমডিএ অফিসে এসে ভেন্ডিং মেশিনে (প্রি-পেইড মিটারের কার্ড রিচার্জ মেশিন) নিয়ে যান টাকা। যা কৃষকের কাছে সেচ কাজে বিক্রি করা হবে। এভাবেই বিএমডিএ কর্তৃপক্ষ কৃষকের নিকট প্রতিদিন ভূগর্ভস্থ পানি বিক্রি করছে লক্ষ লক্ষ টাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd