• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় বিএনপি নেতা মারজান শেখের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ জন আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

​গাজীপুর মহানগরীতে দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
​শনিবার (১৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে জিএমপি সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকার ‘মুসলিম সুইটস’-এর সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলো জামালপুর সদর থানার দমদম বকুলতলা বাজার এলাকার মৃত বরকত উল্লাহ বেপারীর ছেলে মোঃ মানিক মিয়া (৩১) এবং জামালপুরের সরিষাবাড়ী থানার সামর্থ বাড়ী এলাকার মোঃ চান মিয়ার ছেলে রুবেল মিয়া (২৯)। তারা উভয়েই গাজীপুর মহানগরী এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমান ও এএসআই (নিঃ) জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল শিববাড়ী মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মানিক মিয়ার বিরুদ্ধে এর আগেও ২টি দস্যুতা, ১টি ডাকাতির প্রস্তুতি, ৩টি চুরি মামলা ও ২টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অন্যদিকে, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে ৩টি চুরি, ১টি মাদক ও অন্যান্য ধারায় ২টি মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd