• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেত্রকোনায় হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ সুন্দরবনে পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫এর অভিযানে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

গাজীপুর প্রতিনিধি:
দেশের অন্যতম শিল্পনগরী গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবার মানোন্নয়ন নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্প-কারখানার বিস্তার, যানজট ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রেক্ষাপটে সংস্থাটির প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের ভূমিকা নিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর অবকাঠামো উন্নয়নকে গতিশীল করা, চলমান প্রকল্পের কাজের মান নিশ্চিত করা এবং নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রকৌশল বিভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, মাঠ পর্যায়ে অগ্রগতি পর্যবেক্ষণ ও গুণগত মান যাচাইয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের তদারকি অপরিহার্য।

নগরবাসীর প্রধান প্রত্যাশা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। শিল্প ও আবাসিক এলাকার মধ্যে যোগাযোগ স্বাভাবিক রাখতে উন্নত সড়ক এবং বর্ষায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা প্রয়োজন। এসব প্রকল্পে নির্মাণ সামগ্রীর মান, কারিগরি পদ্ধতি ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া একটি বৃহৎ নগর সংস্থায় উন্নয়ন কার্যক্রমে প্রকৌশলগত জ্ঞানের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। প্রকল্পের অনুমোদন, অর্থ বরাদ্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

সহকর্মীদের সাথে সমন্বয় ও দায়িত্বশীল কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd