• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় রাজশাহীতে চুরির সময় হাতেনাতে ধরা, তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার: উদ্ধার চাপাতি ও ছোরা

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
​রবিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৬) রাত আনুমানিক ১২:২৫ ঘটিকায় গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকার পূর্বপাড়ায় অবস্থিত আবুল কালামের বাড়ির একটি ভাড়া রুমে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।
​অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি স্টিলের তৈরি ধারালো চাপাতি এবং ১টি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতদের পরিচয়:
​মোঃ হাবিবুল্লাহ (২৭): পিতা- মোঃ ইসমাইল, স্থায়ী ঠিকানা- কুনিয়া তারগাছ, বর্তমানে দক্ষিণ খাইলকুর এলাকার ভাড়াটিয়া।
​মোঃ আলমগীর হোসেন (৪৩): পিতা- মৃত আবুল বাশার, স্থায়ী ঠিকানা- পশ্চিম দিঘলী, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর; বর্তমানে কুনিয়া পাছর এলাকার ভাড়াটিয়া।
​মোঃ জয়নাল উদ্দিন (৩৩): পিতা- মোঃ মমিন মিয়া, সাং- কুনিয়া তারগাছ (ভাসমান)।
​পুরোনো অপরাধের রেকর্ড:
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামি মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এছাড়া ২ নম্বর আসামি মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে মানব পাচার ও মাদক আইনে আরও ২টি মামলা বিচারাধীন।
​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) 19(f) ধারায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪২, তারিখ: ২৭/০৯/২০২৬)। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd