• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় রাজশাহীতে চুরির সময় হাতেনাতে ধরা, তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয়

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা প্রতিনিধিঃ
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয়।

সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় পর্যায় থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম হৃদয় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রাকিবুল ইসলাম হৃদয় কুমিল্লার একজন পরিচিত ছাত্র সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd