• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সালাহউদ্দিন সবুজ ইটালি ইউনিয়নকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক করার রূপরেখা, মাদক-জুয়া-বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার লালমনিরহাটের পাটগ্রামসহ ৫ থানায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে সংবর্ধনা দিল সোনালী লাইফ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২ ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ময়মনসিংহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-সুশীল সমাজের মতবিনিময় মাছের ঘেরের বাঁধে গাঁজার চাষ: কয়রায় পুলিশি অভিযানে আটক ১ স্থানীয় সরকার নির্বাচন: লোহাগাড়া উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোচিত নারী মানবপাচারকারী শোবি গ্রেফতার, ফাঁস হচ্ছে ৩ দেশের ভয়ঙ্কর সিন্ডিকেট

গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​মোঃ আবু সাইদ, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছয় চাকার কাভার্ডভ্যানও জব্দ করে পুলিশ।
​সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ১:৩৫ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ মনিরুজ্জামান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল জিএমপি পূবাইল থানাধীন টঙ্গী-নরসিংদী মহাসড়কের পূবাইল কলেজ গেট সংলগ্ন রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
​পরবর্তীতে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত হিসেবে মাদকদ্রব্যসহ ঢাকা মেট্রো-ড ১১-৯০৯৪ রেজিস্ট্রেশন নম্বরের ছয় চাকার কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২): পিতা- আঃ হক, মাতা- মৃত বিউটি আক্তার। স্থায়ী ঠিকানা: গ্রাম- লক্ষ্মীপুর গোয়ারপাড়া, থানা- সদর, জেলা- ঠাকুরগাঁও। বর্তমান ঠিকানা: গ্রাম- বড় পুকুরপাড় (ইপিজেড গেট), থানা ও জেলা- কুমিল্লা।
২. মুরাদ (২১): পিতা- মোন্নাফ আলী, মাতা- মাজেদা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- মুকন্দবাড়ী, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ। বর্তমান ঠিকানা: গ্রাম- খাদুন রূপসী (হাজী বাড়ি), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে আটক মোঃ দবিরুল ইসলাম রাজীবের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক ও একটি সড়ক পরিবহন আইনে মামলা রয়েছে।
​এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পূবাইল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd