• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

গীতিকাব্যঃ ভালবাসার গান

Reporter Name / ৩৩৯ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

 

তুই যে আমার জীবনের সেই বাঁশি,

তোর সুরে ভেসে যাই, প্রাণ খুলে হাসি।

জনম জনম ধরে তুই আছিস মোর মনের গহীনে,

তোর বিনা এ জীবন আমার—বাঁচব বল কেমনে?

 

আমার হৃদয় কেটে এনে দেব তোরই হাতে,

আঁখিজলে তোর নামটি লিখব আমার সাথে।

 

তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”

তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।

 

মাঠে অনেক ফসল ফলে,

একটি শিষ নষ্ট হলেও—

মাঠ তবু মাঠই থাকে,

ভরা থাকে শ্যামলেও।

 

তুই তো আমার, এমনই তুই,

তুই ছাড়া নাই কোনও কিছুই।

 

তোর শ্বাসে বাঁচি আমি—তুই মোর সকল।

 

তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”

তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।।

 

তুই যে মোর হাড়ের ভিতর কষ্ট-পাথর,

দুঃখের বৃষ্টিতে তুইই শীতল ছাতা-তর।

 

ভোলার সাধ্যি কি আছে তোরে?

বল না সখি, বল!

 

তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”

তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd