• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমিতির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে জামাল উদ্দিন লালন-কে সভাপতি এবং ইমন আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “এই সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় অটোচালকদের ঐক্য আরও সুসংহত হবে। নতুন কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সমিতির সদস্যদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”

সভা শেষে উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd