• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ৪টি পূজা মণ্ডপে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমানের অর্থ সহায়তা দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে থাকা পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বিজিবি। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা শুরুর আগে থেকেই এই নিরাপত্তা জোরদার করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।
জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে সীমান্তবর্তী ১৩টি পূজা মন্ডপে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা দিনে ও রাতে পূজা মন্ডপ পাহারাসহ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। এছাড়াও অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি ব্যাটলিয়নে প্রস্তুত রাখা হয়েছে।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরও উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সীমান্তের প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd