• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈশ্বরগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের মাঝে উপহার বিতরণ রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় বিএনপি নেতা মারজান শেখের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ জন আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত ভারতের সঙ্গে এ বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে ভারতের মহদীপুর বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে না। একইভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো রপ্তানিপণ্যবাহী ট্রাক ভারতে যাবে না।
এদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ভেতরে আগে থেকে অবস্থানরত ভারতীয় ট্রাকের পণ্য খালাস, পণ্য ওঠানো-নামানো এবং গুদামজাতকরণের কাজ সীমিত পরিসরে চলবে।
তিনি আরও জানান, বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আট দিনের বিরতি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd