• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ মো. জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ অক্টোবর ) রাত ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা কুটিরঘাট গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. শাহরিয়ার পারভেজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে পারচৌকা ঘোষপাড়া মোড় এলাকার বাসিন্দা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd