• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ৪টি পূজা মণ্ডপে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমানের অর্থ সহায়তা দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ মোতাহার আলী ওরফে নিশান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাররশিয়া বৈরাপাড়া গ্রামের আবু বক্কারের (৩০) মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মোতাহার আলী ওরফে নিশান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd