• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত, নারী বিভাগে কোতোয়ালি, পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে- বিমানমন্ত্রী পাঁচবিবিতে পূজার নারিকেল-গুড় কেনার ধুম থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক সীমান্ত নিরাপত্তা জোরদারে তৎপর বিজিবি, থানচিতে চাঁদাবাজি কমেছে ৩৭ শতাংশ উদ্যোক্তাদের সম্মানে গোল্ডেন অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিকের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে চেক হস্তান্তর করেন। উল্লেখ্য প্রকল্প তিনটি হলো—২০২০-২১ অর্থবছরে ঝিলিম করোনেশন রাস্তা নির্মাণ প্রকল্প, ২০২২-২৩ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জ সদরে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প এবং একই অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী সেখালীপুর মৌজায় কাছার বিলের ওপর ৬০ মিটার সেতু নির্মাণ প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিককে তাঁদের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে অধিগ্রহণের চেক তুলে দেন। উল্লেখ্য, সড়ক, মিনি স্টেডিয়াম ও সেতু নির্মাণের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আইনানুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd