• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিকের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে চেক হস্তান্তর করেন। উল্লেখ্য প্রকল্প তিনটি হলো—২০২০-২১ অর্থবছরে ঝিলিম করোনেশন রাস্তা নির্মাণ প্রকল্প, ২০২২-২৩ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জ সদরে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প এবং একই অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী সেখালীপুর মৌজায় কাছার বিলের ওপর ৬০ মিটার সেতু নির্মাণ প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত কয়েকজন ভূমি মালিককে তাঁদের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে অধিগ্রহণের চেক তুলে দেন। উল্লেখ্য, সড়ক, মিনি স্টেডিয়াম ও সেতু নির্মাণের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আইনানুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd