• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথর বোঝাই ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রোববার রাতে পরিচালিত এক অভিযানে ৪০ টন পাথর বোঝাই ভারতীয় ট্রাকটি জব্দ করে ৫৯ বিজিবি।

এ সময় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধারসহ আটক করা হয় ভারতীয় নাগরিক ট্রাক চালক জসিমকে। সোমবার (১৬ নভেম্বর) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মিডিয়া সেল।

আটক ট্রাক চালক জসিম শেখ (২৭) ভারতের মালদা জেলার কালিয়াচক থানার উমকান্ড এলাকার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল রোববার দিবাগত রাত ১০টায় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের কেবিনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, পরে ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি (ডব্লিউবি-৭৩-জি-৪০০১) জব্দ করে এর চালক ভারতীয় নাগরিক জসিম শেখকে আটক করে বিজিবি।

মোবাইল ফোন, পাথর এবং ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd