• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শাহিদ হোসেন, (সদর উপজেলা প্রতিনিধি) জয়পুরহাট:
‎দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি ও থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
‎
‎রোববার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল ঘোড়াঘাট থানা পুলিশের সঙ্গে অভিযানটি পরিচালনা করে। রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশের একটি টিনের ঘরে তল্লাশি চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধার করা পাথরের মধ্যে রয়েছে ৯০ কেজি বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি শিবলিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে পাথরগুলোর ওজন ১৩০ কেজি।
‎
‎এ ঘটনায় আটক মো. মোমিন ইসলাম (৪৪) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা।
‎
‎বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে উদ্ধার করা পাথরগুলোর প্রত্নতাত্ত্বিক পরিচয় ও গুরুত্ব যাচাইয়ের জন্য পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd