• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

​চাঁপাইনবাবগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​গত সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘর সংলগ্ন পাকা সড়কের ওপর এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং একই উপজেলার সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়। এসময় ওই দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে হেফাজত থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।
​ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd