রনজিৎ সরকার রাজ, দিনাজপুর:
দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকার সুরুজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী এবং সেবনকারী মাসুদ পারভেজ পুলিশ কর্তৃক হাতেনাতে গ্রেপ্তার। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাস কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি কে যথাযথ পুলিশ এস্কোর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।