• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ কটিয়াদীতে মিড ডে মিলে শিক্ষার্থীদের পচাঁ ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন উচ্চতর ডিগ্রির স্বপ্নে কানাডার পথে মেধাবী তাহমিদ চেয়ারম্যান প্রার্থী রেজাউল হকের সমর্থনে সুবিদপুর ব্রাহ্মণগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপে মেডিকেল টিমের দায়িত্বে রেড ক্রিসেন্ট জবির ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে ৮ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অরুন্নোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর সভাপতিত্বে ও এই শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নূরুন নাহার, শিক্ষক মোহাম্মদ শামীম মিয়া, ফররুখ আহমদ, মিজানুর রহমান, হুসাইন মোঃ এরশাদ,দিবানন্দ কুমার দাস, মোঃ মাহফুজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালীম,অসীম কুমার ঘটক, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আসলাম হোসেন খান, শহীদুল ইসলাম, ফজলে আহমদ, মোঃ আব্দুল মোহিত , রুহুল আমীন ভূঁইয়া, আব্দুল কাদির, কামরুল হাসান, মোশাররফ হোসেন, মাহমুদুল ইসলাম, ইকবাল হোসেন, সাঈদুল ইসলাম, মোঃ নূরুল হক, রাশিকুল ইসলাম, আহাদ মিয়া।
আলোচনা পর্ব শেষে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেছেন সভার সভাপতি ও এই শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদস্য বৃন্দ।
উল্লেখ্য, বিগত ২৩ শে আগষ্ট জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে – সভাপতি মোঃ মোঃ হাজের আলী, সহ-সভাপতি মোঃ এমদাদুল হক, রুহুল আমীন ভূঁইয়া, মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, হুসাইন মোহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইসিটি সম্পাদক মোঃ মাহফুজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, মোঃ মিজানুর রহমান, ধর্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd