• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার বীজ ও গাছের চারা বিতরণ

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। ৫ জুলাই রোববার দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, বিভিন্ন জাতের গাছের চারা ও গ্রীস্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সার বীজ ও গাছের চারা বিতরণ উপলক্ষে কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এমএ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আবদুস সোবহান, পৌর বিএনপি নেতা সালাহ উদ্দিন মিঠু, সামসুল হক, কৃষক আলতাপ আলী প্রমূখ।
এ সময় উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজিবুর রহমান। সভা শেষে কৃষকদের মাঝে সার বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd