• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বদরুদ্দোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্টাচার্য, সাবেক শিক্ষক প্রতিনিধি নিশি কান্ত রায়, বিএনপি নেতা আবদুস সোবহান, এমএ মতিন, আবুল হাশিম ডালিম, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা পূজা কমিটির জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাষ দে, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দে, শাহ ফুজায়েল আহমদ, পূজা কমিটির সুবল দেব, রেনু শর্মা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলায় মোট ৩৯টি মণ্ডপে দুর্গোৎসব পালনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অতীতে জগন্নাথপুরে দুর্গোৎসব পালনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সব সময় হিন্দু-মুসলিমের সম্প্রীতি বজায় থাকে। তাই অতীতের মতো এবারও জগন্নাথপুর উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সভায় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও ৩৯টি মণ্ডপের পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd