• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে বটিয়াঘাটায় সামিট পোল্ট্রি ফিডের মালামাল চুরি: চোর চক্রের মূলহোতা শাহিনসহ আটক ৩ ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুরে ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে বিজিবির অভিযানে ১ মানব পাচারকারীসহ ৬ বাংলাদেশি আটক ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক

জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

সীমান্ত, জবি প্রতিনিধি:

বাংলাদেশ গণিত সমিতির (Bangladesh Mathematical Society) গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষক। সমিতির কার্যনির্বাহী পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গণিত শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের প্রসারে তাঁদের এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষক হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ এবং অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি (Vice-President) হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. মোস্তাক আহমেদ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। একই সঙ্গে তাঁকে সমিতির বুলেটিন এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি বুলেটিন এডিটোরিয়াল বোর্ড এবং NUMO কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

বাংলাদেশ গণিত সমিতি দেশের গণিতচর্চা, গণিত শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করে আসছে। সমিতির গুরুত্বপূর্ণ পদগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের দায়িত্বপ্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের গণিতচর্চা ও গবেষণার ক্ষেত্রে ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

তাঁদের এ অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তাঁদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও একাডেমিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণিত শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd