• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিমলা রাণী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকদের দেওয়া তথ্যমতে, উপজেলার ৪৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জহুরুল ইসলাম। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রহমত আলী, মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. রমান ইসলাম। এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মুহাম্মদ আতিকুজ্জামান আতিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি ল্যাপটপ। এছাড়া প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি করে সাইকেল দেওয়া হবে। পাশাপাশি ট্যালেন্ট, সাধারণ ও বিশেষ বৃত্তি, আর্থিক সহায়তা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে স্বাগত জানিয়ে অভিভাবক দীপক রায় বলেন, ‘কিশোরকণ্ঠের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর এমন আয়োজন হওয়ায় আমরা অভিভাবকরা আনন্দিত ও উৎসাহিত।’

ডিমলা রাণী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের বিদ্যালয়ে এ ধরনের একটি আয়োজন করায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌফিক আলী জীম বলেন, ‘কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে পরীক্ষায় অংশ নিয়ে আমি ও আমার বন্ধুরা অনেক কিছু শিখেছি। এ ধরনের আয়োজন আমাদের আনন্দ দেয় এবং ভবিষ্যতে আরও ভালো করার উৎসাহ জোগায়। আমরা চাই, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের আয়োজন করুক।’

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মুহাম্মদ আতিকুজ্জামান আতিক বলেন, ‘মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মূলত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আত্মবিশ্বাসী ও প্রস্তুত করে তোলাই আমাদের এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd