• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদফতর।

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে। অপরদিকে রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।

সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া মামা-ভাগিনা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd