• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ফটক (গেট) হঠাৎ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় হঠাৎ দ্বিতীয় ফটকটি ভেঙে পড়ে। এতে দুই ছাত্রী গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে রেফার করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, আহত দুই শিক্ষার্থী প্লে-নার্সারির নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা। তারা বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মনীষা নামে আরও এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। তিনি বলেন, “ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দুর্ঘটনার পর অভিভাবক ও এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd