• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।
(২৪ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গারহাট ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ডাঙ্গারহাট ক্লিনিক মোড় এলাকায় আসছে—এমন খবর পায় থানারহাট বিওপি। পরে সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দল ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলার ডাঙ্গারহাট এলাকার এমদাদুল ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৫) এবং দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আল ফারুক (৪১)।
পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য সামগ্রীর আনুমানিক জব্দমূল্য ৮ হাজার ১১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্থানীয়দের কাছ থেকেও তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd