• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

বুধবার (১৭ নভেম্বর) সকালে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া (পিভিএম)।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার আব্দুল খালেক, সদর ইউনিয়ন দলনেত্রী অনামিকা আক্তার, ডিমলা সদর ইউনিয়ন আনসার প্লাটুন সহকারী কমান্ডার মোঃ লাবলু মিয়া, দলনেতা মোঃ আবুল কালাম আজাদ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণে মোট ৮০ জন (পুরুষ ও মহিলা) অংশগ্রহণ করেন।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন,
“আনসার ও ভিডিপি দেশের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন এবং জননিরাপত্তায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা দক্ষতা অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন,
এই মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব তৈরি করা এবং সদস্যদের দায়িত্ববোধ বাড়ানো। প্রশিক্ষণ শেষে প্রত্যেকেই স্ব-স্ব এলাকায় সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে আরও গতিশীল ভূমিকা রাখবেন।
আয়োজনে: উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ডিমলা, নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd