• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও চারা বিতরণ

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি ডিমলার মাঠ সহকারী মোছা. নূরজাহান পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd