• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রামের গুণগত মান স্ব-মূল্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা

ডিমলায় জামায়াত মনোনীত ১০ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

Reporter Name / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিজয় চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ, নীলফামারী-১ ডোমার–ডিমলা আসনটি আমরা সকলের সহযোগিতা ও ভোটের মধ্যেমে কেন্দ্রকে উপহার দেব। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, ও উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সরকারি সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd