• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দ করা সারের মধ্যে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার রয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডিমলা থানাধীন কালীগঞ্জ বিওপির আওতাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানে মোট ৯৫ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা এমওপি সার রয়েছে। জব্দকৃত এসব সারের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দের পর সারের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। কোনো বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সারগুলো যাচাই করা হলে সেগুলো অবৈধ বলে নিশ্চিত করা হয়।
পরে জব্দ করা সারের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd