• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

হিংসা পুষে মনের ভিতর অতি সযতনে

অষ্ট প্রহর আগলে রাখে শুধু মনে-মনে।

সম্মুখেতে বেজায় ভালো আপন স্বজন

আড়ালে সে খাঁটি কুজন কূপ করে খনন।

মানুষেতে মুখোশ এতো চেনা যায়না কভু

প্রেম প্রীতি ভালোবাসায় জড়ায়ে রই তবু।

মিষ্টি কথায় মধুর আবেশ কতো সুষমা

অঘ্রাণের শুষ্ক সমীরণ সুকোমল রেশমা।

একের ভালো অপরেতে সহ্য হয়না তাই

নিজের জন্য সোনা অন্যের বেলায় ছাই।

সেজেগুজে হতে চাই মারলিন মনরো

ময়ুরের পুচ্ছ লাগিয়েও নেই কোনো নম্র।

বনের পশু-পাখিও মানে কতো আচার

একের বিপদে হুমড়ি খেয়ে পড়ে নির্বিচার।

মানুষ শুধু খোঁজে অর্থ-সম্পদ যোগ্যতা

সাইক্লোনের মতো উড়ে গেছে আজ হৃদ্যতা।

কাকে চিনি কাকে জানি আজও কি তা বুঝি

মিলে মিশে চলতে গিয়ে সকাল সাঁজে যুঝি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd